আবদুল মান্নানের জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ১২:০৪আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১২:৫১

সংসদ সদস্য আবদুল মান্নান

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নানের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নানের মরদেহে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষে  শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিপ হুইপ ও হুইপরা এবং বিরোধী দলীয় নেতার পক্ষে মশিউর রহমান রাঙ্গা মান্নানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো  হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষক লীগ, বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন, কৃষি মন্ত্রণালয়, বিএডিসি কৃষিবিদ সমিতি, বাংলাদেশ যুবলীগ, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এমপি আব্দুল মান্নান।

জানাজার আগে আবদুল মান্নানের জীবনী পাঠ করেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আবদুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন তার বাবার ভুলত্রুটির জন্য ক্ষমা চান। জানাজার পর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম