চট্টগ্রাম-৮ উপনির্বাচন নিয়ে আমীর খসরু মিথ্যা তথ্য দিয়েছেন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৯:৫৮আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২০:০৮

ড. হাছান মাহমুদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মিথ্যা ভাষণ দিয়েছেন। মিথ্যা ভাষণ দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। তাদের বলবো, এ ধরনের মিথ্যা ভাষণ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে লাভ হবে না। কেননা, চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রবাসী বা মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার অভিযোগ সঠিক নয়।
বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের স্মরণে নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
প্রয়াতের বড় ভাই ইসমাঈল হোসেন মানিকের সভাপতিত্বে চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের ত্রাণ ও গবেষণা সম্পাদক ড. সেলিম আহমেদ, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) দেখতে পেলাম বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেখানে নাকি যারা বিদেশ থাকেন—প্রবাসী ও মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন।

বিএনপি নেতা আমীর খসরুর কাছে প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম-৮ আসনের মহানগর অংশে ভোটারের সংখ্যা প্রায় পৌনে ৪ লাখ। এর মধ্যে মোসলেম উদ্দিন মাত্র ৩৬ হাজার ভোট পেয়েছেন। যদি ভোটকেন্দ্র দখল হতো এবং আমির খসরুর ভাষ্য অনুযায়ী এই ধরনের ভোটাররা ভোট দিতো তাহলে মোসলেম উদ্দিন ৩৬ হাজার নয়, ১ থেকে ২ লাখ ভোট পেতেন। এই ধরনের মিথ্যা ভাষণ দিয়ে তারা (বিএনপি নেতারা) জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। তাদের বলবো, এ ধরনের মিথ্যা ভাষণ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে কোনও লাভ হবে না। জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে রয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন ব্যতিক্রম ছিলেন। একজন রাজনীতিবিদ যেভাবে মানুষকে আপন করে নেন, তার চেয়েও বেশি আপন করে নিতে পারতেন তিনি। জয়নাল আবেদীন অত্যন্ত জনপ্রিয় ছিলেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী