খালেদা জিয়ার কারাবাসের দুই বছর

ঢাকায় শনিবার সমাবেশ করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৬

ঢাকায় শনিবার সমাবেশ করবে বিএনপি কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ওই দিন বিএনপি চেয়ারপারসনের কারাবাসের দুই বছর হবে। এ ছাড়া দুই দিনের আরও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে যৌথসভা করেন তিনি।
মির্জা ফখরুল জানান, কর্মসূচির মধ্যে আছে আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সারাদেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ।
খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পোস্টার ও লিফলেট প্রকাশ করবে বলেও জানান বিএনপি মহাসচিব।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেন আদালত। এরপর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বর্তমানে ৩৩টি মামলা চলছে। দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘তাকে সরকার দুই বছর সম্পূর্ণ অন্যায়ভাবে, বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রেখেছে এবং তার ওপর কারা নির্যাতন চালানো হয়েছে। তার মুক্তির দাবিতে ও নির্যাতনের প্রতিবাদে আমরা এই যৌথসভার মাধ্যমে এই কর্মসূচি গ্রহণ করেছি।’
অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশঙ্কা করছি সরকার অত্যন্ত হীন উদ্দেশ্যে তাকে এভাবে অসুস্থ অবস্থায় কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশনেত্রীর স্বাস্থ্যের যেকোনও অবনতির জন্য সরকারকে সব দায়-দায়িত্ব নিতে হবে। জনগণের সামনে তাদের একদিন আদালতে দাঁড়াতে হবে।’
যৌথসভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি