সবাইকে শক্তিশালী হয়ে সমাবেশে আসার আহ্বান আমির খসরুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৭

নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী

কারাবন্দি ও চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি। ওই সমাবেশে সবাইকে শক্তিশালী হয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নাগরিক অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান করেন।

আমির খসরু মাহমুদ বলেন, ‘আগামীকাল (শনিবার) যে জনসভার আয়োজন করা হয়েছে, আমি আশা করবো, সেখানে আপনারা সবাই শক্তিশালী হয়ে উপস্থিত হবেন। আন্দোলন চলছে। আমরা সবেমাত্র সিটি নির্বাচন শেষ করেছি। এখন আন্দোলন নতুন একটা রূপ ধারণ করবে। সেজন্য  সবাইকে সাহসী হতে হবে।’

সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি নির্বাচনের প্রসঙ্গ টেনে আমির খসরু বলেন, ‘আমরা নির্বাচন করেছি ১০০ ভাগ নীতিমালা মেনে। নির্বাচনি আইন ভঙ্গ করে আমরা এই নির্বাচন করিনি। কিন্তু আওয়ামী লীগ ১০০ ভাগ বিধিমালা ভঙ্গ করে নির্বাচন করেছে। তারা নির্বাচনের আচরণবিধি কিছুই মানেনি। ভোটের দিন প্রার্থীকে পাশে রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর থেকে বড় আচরণবিধি ভঙ্গ আর কিছু হতে পারে না। যখন সরকার প্রধান সরাসরি ভোটের দিন প্রার্থীকে পাশে রেখে এই ধরনের মন্তব্য করেন, এরপর কিন্তু আর কোনও নির্বাচন থাকে না। কারণ, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি মেসেজ দিয়েছেন—নৌকা জয়ী হতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ইভিএম নিয়ে আমাদের যে আশঙ্কা ছিল, তারা সেটা ১০০ ভাগ প্রমাণ করেছে। আমরা শুধু বলেছিলাম,আর প্রমাণটা তারাই করেছে। ইলেকশন কমিশনার সাহেবের আঙ্গুলের ছাপ মেলে না, ড. কামাল হোসেন সাহেবের আঙ্গুলের ছাপ মেলে না। আঙ্গুলের ছাপ মেলার জন্য তারা ইভিএম করেনি। আঙ্গুলের ছাপ না মেলার জন্য ইভিএম করেছে। প্রিজাইডিং অফিসারের অপারেটিংয়ের ক্ষমতা আছে।সেটাতো প্রয়োগ করতে হবে। আঙ্গুলের ছাপ মিললে তো এটা প্রয়োগ করা সম্ভব না। এটা তারা ১০০ শতাংশ খুলে দিয়েছে। শুধু টিপলেই ভোট পাওয়া যায়।’

আমির খসরু বলেন, ‘কষ্ট করে ভোটের আগের রাতে ব্যালট পেপার ছিনতাই করে, ওগুলো ব্যালট বাক্সে ভরে, পাহারা দিয়ে, আবার কোন জায়গায় হিসাব মিলে না, কোন কোন জায়গায় ১০০ শতাংশের বেশি ভোট হয়ে যায়— এত ঝামেলা তো দরকার নাই। এটা (ইভিএম) শুধু টিপবেন আর ভোট পাবেন। যত টিপবেন তত ভোট পাবেন। ৫/৬ শতাংশ ভোটও হয়নি। তারা ২৪ শতাংশ ভোটের ঘোষণা দিয়ে দিয়েছে। আর কিছুর দরকার নেই তো। আওয়ামী লীগ যে উদ্দেশ্যে ইভিএম করেছে, দেশবাসীর কাছে তা স্পষ্ট হয়ে গেছে।’

বাংলাদেশ নির্বাচন কমিশনের আর কোনও প্রয়োজন নেই মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ভোটের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও সম্পর্ক নেই। ভোট হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। সরকারি কর্মচারীরা ভোট করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ ভোট করেছে। নির্বাচন কমিশনের কি প্রয়োজনীয়তা আছে? যতবার নির্বাচন কমিশনে গিয়েছি, কথা বলেছি, মনে হয়েছে তাদের মাথার ওপর একটি তলোয়ার ঝুলে রয়েছে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, দেয়ালের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে কথা বলার মধ্যে কোনও পার্থক্য নেই।’

যতদিন গণতন্ত্রের মা জেলে থাকবেন, ততদিন বাংলাদেশের মুক্তি মিলবে না মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার জেলে যাওয়ার কারণ হচ্ছে— তারা (আওয়ামী লীগ) আপনাদের ভোটাধিকার কেড়ে নেবে, আপনার বাকস্বাধীনতা কেড়ে নেবে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেবে। এখানে একটি থেকে আরেকটি আলাদা করার কোনও সুযোগ নেই। গণতন্ত্রের মাকে মুক্ত করার জন্য আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি, নির্বাচন করেছি। এর কোনোটাই আজ  পর্যন্ত কাজে আসেনি। সুতরাং, আগামী দিনের জন্য আমাদের ভাবতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আয়োজক সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান