ভারতকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) পৌনে ১২টায় গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে থেকে ইশরাক হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়।এ বিজয়ের জন্য সব খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিনন্দন জানান ইশরাক।
টাইগারদের অভিনন্দন বিএনপির
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যকে অভূতপূর্ব। ভারতের মতো শক্তিশালী দলকে পরাজিত করার কৃতিত্বে ক্রিকেট দলের সুদৃঢ় মনোবল আরও একধাপ এগিয়ে গেলো।’
তিনি আরও বলেন, ‘অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের মুখকে আরও উজ্জল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় আশাবাদী। আমি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং মঙ্গল কামনা করছি।’








