চসিক নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম নিলেন মেয়র নাছির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৬

মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আ জ ম নাছির চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আ জ ম নাছির উদ্দীন ছাড়াও চসিকের মেয়র পদে লড়াইয়ের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও রেজাউল করিম চৌধুরী।

প্রসঙ্গত, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ এবং ঢাকা-১০ এর ফরম বিক্রি শুরু হয় গত শনিবার থেকে। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে বগুড়া-১ এবং যশোর-৬ এর পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের ফরম বিক্রি শুরু হয়। প্রার্থীরা সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া চলবে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত। শনিবার (১৫ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সরকা‌রি বাস ভবন গণভব‌নে প্রার্থী‌দের সাক্ষাৎকার অনু‌ষ্ঠিত হ‌বে।

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম