মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি বা জামিন চায় পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৭

বিএসএমএমইউ-এ কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তার বোন সেলিমা ইসলাম।

মানবিক দিক বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বা জামিন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। মুক্তি না হলে তো তার উন্নত চিকিৎসা করানো যাচ্ছে না। হাসপাতালে ডাক্তারা যে চিকিৎসা দিচ্ছে তাতে তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছে না। ডাক্তারা যা বলেছেন তার কোনোটাই সত্য নয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধুর শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

উন্নত চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তার বোন সেলিমা ইসলাম বলেন, তার বয়স, অসুস্থতা এসব মানবিক দিক বিবেচনায় নিয়ে আমরা তার মুক্তির জন্য সরকারের প্রতি দাবি করছি। তার উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। তার শরীর এত খারাপ যে এই মুহূর্তে যদি চিকিৎসা না দেওয়া যায়, তাহলে তার কী হবে সেটা আমরা বলতে পারছি না। আমাদের আবেদন তাকে মুক্তি দেওয়া হোক যেন চিকিৎসাটুকু করতে পারি।

পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য বিশেষ আবেদন করবেন বলেছিলেন, তা করেছেন কিনা জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘না, এখনও কারও কাছে আবেদন করিনি। জাতির কাছে আবেদন করছি। তার জন্য দোয়া করবেন। তার মুক্তির জন্য আপনারাও চেষ্টা করবেন।’

পরিবারের পক্ষ থেকে আজ বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করেছেন, সেটা কী বিষয়ে জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘তার মুক্তির জন্য। তাকে তো মিথ্যা একটা মামলায় সাজা দেওয়া হয়েছে। আজকে দুই বছর কারাগারে আছেন। তিনি যে অবস্থায় কারাগারে এসেছেন, হেঁটে-চলে বেড়াতেন। এখন তো সেই অবস্থায় নেই। ৫ মিনিটও দাঁড়াতে পারেন না। বিছানা থেকে বাথরুমের দূরত্ব ২-৩ হাত হবে। এইটুকু যেতে তার ২০ মিনিটের মতো সময় লাগে। তার আসলেই উন্নত চিকিৎসা প্রয়োজন।’

বোন সেলিমা ইসলাম বলেন, ‘আজকেও তার সুগার ১৬-১৭ ছিল। খালেদা জিয়ার বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে।  খেতে পারছে না। খেলেই বমি হয়ে যাচ্ছে। গায়ে জ্বর ও প্রচণ্ড ব্যথা, কেউ গায়ে হাত দিলেই ব্যথায় চিৎকার করছে।’

এর আগে বেলা সাড়ে ৩ টায় বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান তার মেঝ বোন সেলিমা ইসলাম, বেয়াইন ফাতেমা রেজা, ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নি শাহিনা জামান খান ও ছোট ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার। তারা বিকাল ৪ টা ৪৫ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।

 

 

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম