এরশাদের ট্রাস্ট পুনর্গঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৬

এইচ এম এরশাদ (ফাইল ছবি)

জাতীয় পার্টির ( জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে তার স্থাবর-অস্থাবর সম্পত্তিভুক্ত করে যে ট্রাস্ট বানিয়ে গেছেন তা পুনর্গঠন করা হয়েছে। ট্রাস্টের নতুন চেয়ারম্যান করা হয়েছে মেজর (অব.) খালেদ আখতারকে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বারিধারায় এরিকের বাসা প্রেসিডেন্ট পার্কে ট্রাস্ট পুনর্গঠিত হয়। এসময় এরিকের মা বিদিশা উপস্থিত ছিলেন।

পুনর্গঠিত ট্রাস্টের সদস্যরা হলেন- এরিক এরশাদ, সামসুজ্জামান মুকুল, জাহাঙ্গীর আলম, ফখর উজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ ও অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান। এদের মধ্যে মেজর (অব.) খালেদ, এরিক, মুকুল ও জাহাঙ্গীর আগেও ট্রাস্টের সদস্য ছিলেন। বাকি তিনজন নতুন করে যুক্ত হয়েছেন।

ছেলে এরিকের জন্য মৃত্যুর কিছুদিন আগে নিজের সব স্থাবর অস্থাবর সম্পত্তি এই ট্রাস্টভুক্ত করে যান এরশাদ। নিবন্ধিত এই ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন এরশাদ নিজেই। গত বছরের ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন ট্রাস্টেরই সদস্য মেজর খালেদ।

ট্রাস্টের নতুন চেয়ারম্যান মেজর খালেদ বলেন, ‘এই ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী এরিক। এরশাদ আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন তা সঠিকভাবে ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার লক্ষ্যেই এরিকের সম্মতিতে ট্রাস্ট পুনর্গঠন করা হয়েছে। তাতে তিনজনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।'

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের