পাঁচ আসনে উপনির্বাচন: আ.লীগের ৬৬ মনোনয়ন ফরম বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫

আওয়ামী লীগ পাঁচটি সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৬৬টি। এর মধ্যে ঢাকা-১০ আসনে ৭টি এবং ঢাকার বাইরে ৪ আসনে বিক্রি হয়েছে ৫৯টি।
আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বগুড়া-১ আসনে ১৬টি, বাগেরহাট-৪ আসনে ৯টি, যশোর-৬ আসনে ১২টি এবং গাইবান্ধা-৩ আসেন ২২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, ঢাকা-১০ আসনের জন্য ফরম সংগ্রহকারীদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ  সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল মহিউদ্দিন, বগুড়া-১ আসনে প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান শিল্পী ও তাদের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল, গাইবান্ধা-৩ আসনে প্রয়াত সংসদ সদস্য ইউনুস আলী সরকারের বড় ছেলে ড. ফয়সাল ইউনুস, যশোর-৬ আসনে প্রয়াত সংসদ সদস্য ইসমত আরা সাদেকের মেয়ে নওরীন সাদেক এবং বাগেরহাট-৪ আসনে প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের ছেলের বউ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চসিকে নৌকার প্রার্থী হওয়ার দৌড়ে বিএনপির মনজুর
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র পদে ১৫টি ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮৮টি দলীয় মনোনয়ন বিক্রি হয়েছে।
এর মধ্যে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে আছেন বর্তমান মেয়র আ জ ম নাসিরসহ বিএনপির সাবেক মেয়র মনজুর আলমও। এছাড়া, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুচ ছালাম এবং সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি মনোনয়ন ফরম কিনেছেন। তবে এ আসনে চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম শোনা গেলেও তিনি এখনও ফরম কেনেননি।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম