তাপসের আসনে প্রার্থী হতে চান খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১০

সাঈদ খোকন (ফাইল ছবি)
ঢাকা-১০ আসনের আসন্ন উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। শেখ ফজলে নূর তাপস ওই আসন থেকে পদত্যাগ করে মেয়র নির্বাচন করায় আসনটি বর্তমানে শূন্য আছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাঈদ খোকনের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

সাঈদ খোকন নিজেই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘আমি ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দল মনোনয়ন দিলে আমি সেখান থেকে নির্বাচনে অংশ নেবো।’

প্রসঙ্গত, সাঈদ খোকন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হলেও তিনি সদ্য সমাপ্ত দক্ষিণ সিটি নির্বাচনে দলের মনোনয়ন পাননি। এখন তার স্থলে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

সাঈদ খোকন মেয়র পদে মনোনয়ন না দিলেও তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য করা হয়। এখন তিনি তাপসের আসেন দলীয় মনোনয়ন চাইছেন।

/এমএইচবি/এসএস/এনএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী