খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯

 

খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায়: তথ্যমন্ত্রী বিএনপি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার তেমন একটা মঙ্গল চায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে বন্দি রেখে তার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায়। তাদের কথাবার্তাতে আমার তাই মনে হয়।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। এটা কেউ না দেখার ভান করে চলে। যারা না দেখার ভান করে চলে, তাদের রাজনীতি বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে। গত কয়েক মাসে তাদের বক্তব্য শুনলে মনে হয়- তাদের রাজনীতি শুধু বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। সারাদেশে যে এত মানুষ অসুস্থ, সেটা নিয়ে কোনও কথা নেই।’

তিনি আরও বলেন, ‘সরকারই যে শতভাগ ভালো কাজ করবে, এটা বলবো না। কিছু ভুল হতেই পারে। আর সেগুলো সমালোচনা করবে বিরোধী দল। সমালোচনার মাধ্যমে দেশকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাহায্য করবে। তা না করে তাদের রাজনীতি শুধু খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে। আমি আল্লাহর কাছে দোয়া করবো, তাদের রাজনীতি যেন বেগম জিয়ার অসুস্থতা থেকে মুক্তি পায়।’

খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- তিনি প্যারোলের কথা বলেননি। আবার তার পরিবার থেকে প্যারোলের কথা বলা হচ্ছে, পত্র-পত্রিকায় দেখলাম। যদিও এখনও কোনও আবেদন পড়েনি।’

তিনি আরও বলেন, ‘আগামী মুজিববর্ষের অঙ্গীকার হবে বাংলাদেশ থেকে সব অপশক্তিকে দূর করা, অপরাজনীতিকে দূর করা। কারণ গত ১১-১২ বছরে বিএনপির রাজনীতি ছিল- জ্বালাও-পোড়াও। সেটা যদি না করতো, তাহলে বাংলাদেশে আরও অনেক উন্নত হতো।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা জার্নালিস্ট অ্যাসসিয়েশনের সভাপতি জহিরুল আলম প্রমুখ।

 

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান