খালেদা জিয়া উর্দুতে পাস ও বাংলায় ফেল: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০

শহীদ মিনারে শ্রদ্ধা জানান ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মাঠের আন্দোলনের কথা ১১ বছর ধরে শুনে আসছি। তাদের কথাগুলো মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় একই কথা বলে থাকেন। তাদের নেত্রী খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটা একটি প্রশ্ন। তিনি তার মেট্রিক পরীক্ষায় উর্দুতে পাস করেছিলেন এবং বাংলায় ফেল করেছিলেন।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া কোনও রাজবন্দি নন। তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। তাদের জন্য এটাই দুঃখজনক। তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দিদশার মধ্যে আটকে আছে। তারা গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আইনি পথ। এটা ছাড়া আর কোনও পথ নেই।’

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী