পুরো উপমহাদেশে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কা জেএসডির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৩

আ স ম আবদুর রব (ছবি: সংগৃহীত)

ভারতের রাজধানী দিল্লিতে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। তারা বলেছেন, ‘ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধ এখন সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। দেশটিতে এ নিয়ে ব্যাপক প্রাণহানি খুবই মর্মান্তিক এবং উদ্বেগজনক। এই আইন পাস হলে উপমহাদেশজুড়ে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেবে— যা কোনও দেশের জন্য কাম্য হতে পারে না।’

দলের দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবুল মোবারক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে জেএসডি’র দুই শীর্ষ নেতা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষের জীবন সুরক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি