জনগণের আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্ত হবেন: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ১৩:২৩আপডেট : ০১ মার্চ ২০২০, ১৩:৪৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আইনি প্রক্রিয়ায় কারাবন্দি ও চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ায় আন্দোলনেই তার মুক্তির পথ দেখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তাদের ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমি বিশ্বাস করি যে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের নেতা খালেদা জিয়া মুক্ত হবেন।’

আইনি প্রক্রিয়ায় দ্বিতীয় দফায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ার পর রবিবার (১ মার্চ)  করণীয় সম্পর্কে জানতে চাইলে এসব কথা বলেন তিনি। এর আগে মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) আজকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রেখেছে। রাজনৈতিক কারণেই প্রাপ্য জামিনটা পর্যন্ত তাকে দিচ্ছে না।’

খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করেছি ও করছি বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র দেশের মানুষের গণতন্ত্রের মুক্তির নেতা। সেই কারণেই তার অসুস্থতা আমাদের সবাইকে এখন অত্যন্ত উদ্বিগ্ন করেছে। তাকে মুক্ত করার চেষ্টা করছি। গত দুই বছর ধরে তাকে একদিকে আইনগতভাবে, আরেক দিকে রাজনৈতিকভাবে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তাকে অন্যায়ভাবে অবৈধভাবে আটকে রেখেছে।’

বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে— বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তারা তো জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের দুঃখ-দুর্দশা এখন তাদের কাছে প্রশ্ন নয়। সমস্যাটা হচ্ছে যে, এই আওয়ামী লীগ যেহেতু জনগণের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য জনগণের যে ব্যথা-বেদনা, দুঃখ-কষ্ট এগুলো তারা বুঝতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আজকে যেটা ওবায়দুল কাদের সামান্য বলছেন, সেটা যে একদম সাধারণ মানুষের জন্য কত অসামান্য, এটা বুঝার শক্তিও তার নেই। কারণ, তারা এমন জায়গায় চলে গেছেন, যেখানে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা তাদের লোকজনদের বাড়ির মধ্যে, গোডাউনের মধ্যে পাওয়া যায়। তারা তো বুঝবেন না মানুষের কষ্টটা কোথায়।এখন কানাডায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, নিউইয়র্কে বাড়ি— এগুলোই এখন তাদের পাওয়ার। আমরা এটা বুঝি, সেজন্য জনগণ তাদের কাছ থেকে মুক্তি চায়।’

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয়ভাবে সোমবার (২ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারাদেশে জেলা সদরে মানববন্ধন করবে বলেও জানান মির্জা ফখরুল।

এসময় উপস্থিত ছিলেন— বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক লুতফর রহমান কাজল, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আবদুর রহিম,তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম