চসিকে দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনায় বিএনপির বিশেষ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২০, ১৯:০১আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৯:০৬

চসিকে দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনায় বিএনপির বিশেষ কমিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দলীয় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচন পরিচালনায় বিশেষ কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে গঠিত এ কমিটির আহ্বায়ক হলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কমিটির ১১ সদস্যের মধ্যে রয়েছেন মীর নাসির উদ্দীন, রোজী কবির, গোলাম আকবর খন্দোকার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, এস এম ফজলুল হক, জাফরুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান শামীম, এ এম নাজিমউদ্দীন, আবু সুফিয়ান ও আবুল হোসেন বক্কর।

চিঠিতে আরও বলা হয়, আহ্বায়ক কমিটি প্রয়োজনে এক বা একাধিক নেতাকে সংযোজন করতে পারবেন।

এবার চসিকের মেয়র পদে ১১ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৯ জন মনোনয়ন দাখিল করেন। অন্যদিকে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ২২০ জন মনোনয়ন ফরম দাখিল করেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৯ জন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে ৫৮ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন।

আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। চসিকে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর দুটি সংসদীয় আসনে ভোট হবে ব্যালটের মাধ্যমে। এর আগে, ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৭ ফেব্রুয়ারি। বাছাই হয় ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা হয় ২ থেকে ৪ মার্চ পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ৯ মার্চ।

আরও পড়ুন:
চসিক নির্বাচনে ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি বিএনপি প্রার্থীর


তিনটি সংসদীয় আসনের উপনির্বাচন পরিচালনায় বিএনপির বিশেষ কমিটি

ঢাকা-১০ উপনির্বাচন পরিচালনায় বিএনপির বিশেষ কমিটি

‘চসিক নির্বাচনের দিন অফিস খোলা রাখার বিষয়ে ভাবা হচ্ছে’

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম