বিএনপির মহাসচিব দায়িত্বহীন ব্যক্তি: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৪:২১আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:১১

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন দায়িত্বহীন ব্যক্তি বলে অভিহিত করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মির্জা ফখরুল কীভাবে বলতে পারেন বিদেশি অতিথিরা আসবেন না, তাই মুজিববর্ষের প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এটা হাস্যকর ও দায়িত্বহীন বক্তব্য।’

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জাতীয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘‘বিএনপির যে দায়িত্ববোধ নেই, হীনমন্যতায় ভুগছে, দেউলিয়া হয়ে গেছে—তার প্রমাণ দলটির মহাসচিবের বক্তব্য। যেখানে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন যে ‘আপনারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন, প্রোগ্রাম ছোট করেছেন’। তা না বলে বলেছেন সরকার নাকি করোনার বিষয় চেপে রাখছে। তাদের দায়িত্ববোধ নেই, এজন্যই তাদের দলের নেত্রীর মুক্তির জন্য কাকুতি-মিনতি করতে হয়। কাকুতি মিনতি করে তাদের দলের নেত্রীর মুক্তি চাইতে হয়। পৃথিবীর ইতিহাসে কোনও রাজনৈতিক দলের এমন কাকুতি-মিনতি করার ইতিহাস নেই। আমরা লড়াই-সংগ্রাম করে আমাদের নেত্রীকে মুক্ত করেছিলাম, কাকুতি মিনতি করিনি কখনও।’’

তিনি বলেন, ‘শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি, চার নেতাকেই হত্যা করা হয়নি, ইতিহাসকেও হত্যা করা হয়েছে। ৭ মার্চের ভাষণকেও হত্যার চেষ্টা করা হয়েছে খালেদা জিয়া আর জিয়াউর রহমানের আমলে।’

নাসিম বলেন, ‘আজকে করোনা ভাইরাস একটি দুঃসময় পরিণত করেছে। আমার বিশ্বাস দেশের স্বাস্থ্য খাত ও চিকিৎসকরা অত্যন্ত শক্ত। এই বাংলাদেশ পোলিও, ধনুষ্টংকার, কলেরা ও যক্ষ্মামুক্ত হয়েছে অনেক আগেই। দুরারোগ্য রোগ ধ্বংস করে দিয়েছি আমরা। সাহস ও ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারলে ইনশাল্লাহ আমরা জয়ী হতে পারবো।’

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতখানি জনবান্ধব দেখেন, একটা বিশাল কর্মসূচি ক্যানসেল করেছেন দেশের মানুষের জন্য। দেশের মানুষের ভালোর জন্য। তিনি বলেছেন, মুজিববর্ষে বিশাল সমাবেশ দরকার নেই, দরকার মানুষকে বাঁচানোর।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ড. আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম