করোনা ভাইরাস আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে এসেছে: কাসেমী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ১৯:৩৩আপডেট : ১৩ মার্চ ২০২০, ২০:১৭

দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নূর হোসাইন কাসেমী করোনা ভাইরাস একটি মহামারি এবং এই মহামারি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে এসেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আমির মাওলানা নূর হোসাইন কাসেমী।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘সমমনা ইসলামি দলগুলো’র ব্যানারে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, ‘এখন ধৈর্য হারালে চলবে না। এ সময় বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। আল্লাহর সাহায্য ছাড়া মহামারি থেকে রেহাই পাওয়া যায় না। সুতরাং, বেশি করে আল্লাহর এবাদতে নিমগ্ন থাকতে হবে। খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে।’

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, মহামারিসহ বিভিন্ন বিপর্যয় মূলত মানুষের কৃতকর্মের ফল। করোনা ভাইরাসের এ মহামারি থেকে মুক্তির জন্য বেশি বেশি তাওবা ইসতিগফার করতে হবে। আল্লাহর সাহায্য চাইতে হবে। জুলুম নির্যাতন বন্ধ করেত হবে। ইসলামি অনুশাসন মেনে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সচেতনতামূলক পদক্ষেপগুলোর প্রতি যত্নবান হতে হবে।’

বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সমমনা দলগুলোর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে