করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ১৪:৪০আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৫:৩২

ওবায়দুল কাদের করোনা ভাইরাস নিয়ে সরকারপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আস্থা রাখুন সরকারের ওপর, আস্থা রাখুন প্রধানমন্ত্রীর ওপর। তিনি যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবেন।’

শনিবার (১৪ মার্চ) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধের একটা দাবি এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখানে বিষয়টা সেই পর্যায়ে আসেনি, নতুন করে কেউ সংক্রমিত হওয়ার খবর পাইনি। করোনা ভাইরাস যদি খারাপ মোড় নেয়, স্কুল কলেজ বন্ধ করার মতো পরিবেশ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা করা হবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখনও করোনা ভাইরাস হচ্ছে না। এখানে সরকার কিন্তু গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এটা নিয়ে আমাদের মধ্যে চিন্তাভাবনা নেই এমন কিছু নয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এটা এখন কোনও দেশের বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা একদিকে মুজিববর্ষের কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে  করোনা ভাইরাসের করণীয় সম্পর্কে সতর্ক করার বিষয়টি দেখছি। আমাদের এখানে করোনার বিষয়টি সংক্রমিত আকারে হয়নি। ইতালি থেকে বাংলাদেশে আসা দুইজনের মধ্যে এই ভাইরাস খুঁজে পাওয়া যায়। ইতোমধ্যে তারা ভালো হয়ে গেছেন। সরকারি-বেসরকারিভাবে সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নজরদারি চলছে।’

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করার প্রস্তাব এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির থেকে উল্লেখ করে কাদের বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সাড়া দিয়েছে। আমাদের এই ব্যাপারে যৌথ উদ্যোগ নিতে কোনও আপত্তি নেই।  যতটুকু জানি পাকিস্তান এই ব্যাপারে সাড়া দেয়নি।

করোনা নিয়ে সতর্কতা এবং প্রস্তুতিতে সামান্যতম ঘাটতি নেই বলে উল্লেখ করে কাদের বলেন, এখন বিএনপি অভিযোগ করছে, সবকিছুতেই তারা নন্দঘোষ সরকারকে দেখছে। তারা রাজনৈতিক ইস্যু খোঁজার পাঁয়তারা করছে। এটাই এখন তাদের রাজনীতি। বিএনপিকে অনুরোধ করবো, সরকারের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজেরা নিজেদের ঘর সামলান। আপন ঘরেই আপনাদের অসুবিধা, সমস্যা। করোনার মতো ভাইরাস আপনাদের ঘরে রাজনীতিতে ছড়িয়ে পড়েছে। নিজেদের ঘরের করোনা আগে প্রতিরোধ করুন।এরপরে সরকারের ওপর দোষ চাপাতে পারবেন।

/এএইচআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক