স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান মাওলানা হাসানাত আমিনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ২৩:৫৯আপডেট : ২০ মার্চ ২০২০, ০০:০২

হাসনাত আমিনী ইসলামি ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, ইসলাম যেকোনও বিপদ-আপদ, অসুস্থতায় ধৈর্যধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনার পাশাপাশি চিকিৎসা গ্রহণ করতে দিকনির্দেশনা দিয়েছে। তাই দেশের সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান, আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ ও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বৃহস্পতিবার বিকেলে চকবাজারে এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, প্রাণঘাতী মহামারি কোভিড-১৯ ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলে হানা দিয়েছে। বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহামারি করোনার প্রতিরোধ ও প্রতিকারে পুরো বিশ্ব চিন্তিত ও পেরেশান। আল্লাহর নাফরমানি বেড়ে গেলে দুনিয়ায় প্রাণঘাতী যেকোনও মহামারি নেমে আসে। করোনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কেবল ভাইরাস নয়। বরং এটা নাফরমানির কারণে অনেক বড় গজবও বটে।

হাসানাত আমিনী আরও বলেন, যেসব কারণে সংক্রামক ব্যাধি ছড়াতে পারে সেসব উপসর্গ থেকে বেঁচে থাকুন ও তা পরিত্যাগ করুন। ব্যক্তিগতভাবে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, হাদিসে বর্ণিত দোয়াসমূহের নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের মাধ্যমে এ মহামারি থেকে পরিত্রাণ লাভের চেষ্টা করুন।

/সিএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী