‘দুর্যোগকালীন বিশেষ বাজেট’ ঘোষণার দাবি গণসংহতি আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৯:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৯:৪৯

গণসংহতি আন্দোলন ‘দুর্যোগকালীন বিশেষ বাজেট’ ঘোষণার দাবি জানিয়েছে জোনায়েদ সাকি নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় দফতরবিষয়ক উপকমিটির সদস্য বাচ্চু ভুঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল দরিদ্র ও কাজ হারানো অসহায় মানুষের জন্য গণরেশনিং এবং করোনাভাইরাস সংক্রমণের কারণে অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘দুর্যোগকালীন বিশেষ বাজেট’ ঘোষণার দাবি জানিয়েছেন।

দেশব্যাপী লকডাউন পরিস্থিতির কারণে দরিদ্র, দিনমজুর ও শ্রমজীবী মানুষের চরম দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেন এই দুই নেতা। তারা বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে সারাদেশে লকডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের ছিন্নমূল, দিনমজুর, শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের জীবন তীব্র সংকটের মধ্যে পড়েছে। অবিলম্বে দেশের দরিদ্র মানুষের ঘরে ঘরে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছানো না গেলে তাদের বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়তে পারে।’

সারাদেশের সব ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে এই দুর্যোগে দরিদ্র মানুষের জন্য গণরেশনিংয়ের উদ্যোগ নিয়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দাবি জানান নেতারা।

পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা আরও বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে দেশব্যাপী অফিস-আদালত-দোকানপাট বন্ধ করা হলেও শ্রমঘন গার্মেন্ট কারখানাগুলো বন্ধের ঘোষণা না দিয়ে এখনও খোলা রাখা হয়েছে। বিজিএমইএ মালিকদের প্রতি কারখানা বন্ধের নির্দেশ না দিয়ে শুধু আহ্বান জানানো হয়েছে। এই আহ্বানে মালিকরা সাড়া দিচ্ছে না।’

গণসংহতি আন্দোলনের নেতারা অনতিবিলম্বে শ্রমিক ও তাদের পরিবারবর্গের স্বাস্থ্য ঝুঁকি লাঘবে কারখানা বন্ধের দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করতে ৫০০০ কোটি টাকার সরকারি প্রণোদনা যেন শ্রমিকরা ঠিকঠাক মতো পান, এরও সঠিক তদারকির দাবি জানান তারা।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের