সত্তরোর্ধ্ব কারাবন্দিদের মুক্তি দাবি অলির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১৯:৩৩আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:৫৯

 

কর্নেল (অব.) অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের বেশিরভাগই বয়স্ক। বাংলাদেশে যারা মারা গেছেন তাদের কয়েকজনের বয়সও ৬০ বছরের বেশি। করোনাভাইরাস সংক্রমণে বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। মারাত্মক ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশে কারাবন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে। আমি বাংলাদেশে সাজাপ্রাপ্ত সত্তরোর্ধ্ব ব্যক্তিদের মুক্তি দাবি করছি।

রবিবার (২৯ মার্চ) এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে যে প্রস্তুতির প্রয়োজন ছিল সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমানে জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে। অন্যদিকে সরকার ধীরগতিতে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, জেলা উপজেলা পর্যায়ে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকারের। সে দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ ব্যর্থ। ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

অলি আরও বলেন, ঢাকা থেকে ইতোমধ্যে প্রায় দেড় কোটি লোক সারাদেশে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে কেউ করোনা রোগে আক্রান্ত হয়ে থাকলে তাদের মাধ্যমে পরিবার -পরিজন ও পাড়া-প্রতিবেশী আক্রান্ত হবেন। লম্বা ছুটি দিলেও তাদের নিজ নিজ গৃহে থাকার নির্দেশ দেওয়া উচিত ছিল, যা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।

/এএইচআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী