৩৫০ মুক্তিযোদ্ধা পরিবারকে খাদ্য সামগ্রী দিলো যুবলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৪:৩৮আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৪:৩৮

খাদ্য সামগ্রী বিরতণ করে যুবলীগ ৩৫০টিরও বেশি মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের সন্তানদের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) পুরান ঢাকার কে এম দাস লেন এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা। এতে সহযোগিতা করেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এসব খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে তিন কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি লবণ, এক কেজি সয়াবিন তেল। প্রতি প্যাকেটের সঙ্গে আরও দেওয়া হয় একটি ডেটল  শাবান,  একটি হ্যান্ড সেনিটাইজার, দুটি মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দুঃসময়ে তাদের পরিবার-পরিজন সন্তানদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকারের পাশাপাশি করোনায় কর্মহীন পড়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতন থাকার কৌশল শেখানোর চেষ্টা করছি।’

এর আগে রাজধানীর টিকাটুলিসহ বেশ কিছু এলাকায় যুবলীগের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ওষুধ সামগ্রী ও শুকনো খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে যুবলীগ নেতাকর্মীরা লিফলেট, হ্যান্ড সেনিটাইজার,মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের