কড়াইল বস্তিতে ছাত্র ফেডারেশনের মাস্ক-স্যানিটাইজার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ০০:২৪আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০০:৩৪

সুরক্ষা সামগ্রী বিতরণ রাজধানীর কড়াইল বস্তিতে নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ছাত্র ফেডারেশন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টায় ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

এদিন রাতে সংগঠনের দফতর সম্পাদক এম এইচ রিয়াদ এক বিবৃতিতে এ তথ্য জানান।

ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা জানান, সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগে গণসংহতি আন্দোলনও সহযোগিতা করে।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার জন্য যাবতীয় প্রতিরক্ষামূলক তৎপরতা ও উপকরণ বিতরণের দায়িত্ব আসলে সরকারের। সরকারে সেটা করছে না। সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই আমরা এই স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছি।’

তিনি জানান, করাইল বস্তিতে প্রায় ৩০ হাজার পরিবারের বাস। এখানে কোয়ারান্টিনে থাকা অসম্ভব বলে জানান স্থানীয়রা।

বিবৃতিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, যশোর, নারায়ণগঞ্জ, কুমিল্লায় ছাত্র ফেডারেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে গৃহহীন, আয়হীন, নিম্নবিত্ত ও শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে, খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম