ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা চায় ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ১৮:৫০আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৮:৫২

১৪ দলীয় জোট

করোনা প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রণোদনা চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে এ বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছে জোটটি।

বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এতে অনেকগুলো ছোট ব্যবসাকে লাইফ সাপোর্টে নিয়ে যাবে। বিশ্বব্যাপী এই মহাদুর্যোগের সময় আমাদের জাতিগতভাবে নিজস্ব শক্তিতে ঘুরে দাঁড়াতে হবে।’

নাসিম বলেন, ‘করোনায় গার্মেন্টস সেক্টরে ক্ষতিপূরণের স্বার্থে প্রধানমন্ত্রী ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন। যা স্বল্প সুদে ঋণ হিসাবে দেওয়া হবে। তবে এদেশে হাজার হাজার ছোট দোকানদার করোনাভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘদিন ধরে দোকান বন্ধ রেখেছে। এই ক্ষুদ্র ব্যবসায় জড়িতদের আয়ের ওপর শুধু মালিক নয়, কর্মচারীদের জীবিকাও নির্ভরশীল। তারা পড়েছেন চরম বিপাকে।  এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। নববর্ষকে কেন্দ্র করে প্রতিবছর কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। আসন্ন ঈদে দোকানদারদের ব্যবসাও অনিশ্চিত। তাই এদেরকে বিশেষ অর্থনৈতিক প্রণোদনা না দিলে হাজার হাজার দোকান মালিক কর্মচারীসহ লাখ লাখ শ্রমিক প্রচণ্ড দুঃসময়ের সম্মুখীন হবেন।’

তিনি বলেন, ‘দেশে হাঁস-মুরগি ও গরুর খামার গড়ে উঠেছে। যার মাধ্যমে অনেকের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটেছে। ফলে অর্থনীতিতে বিরাট বিকাশ ঘটেছে। এরাও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খামারিদের দুধের দামও কমে গেছে। এ বিষয়টি নিশ্চয়ই দেশের সফল, মমতাময়ী ও জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে রয়েছে। দুর্যোগময়কালে এই বিশেষ জনগোষ্ঠীর প্রণোদনা দেওয়ার বিষয়টি নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। ১৪ দলের পক্ষ থেকে এটা আমাদের অনুরোধ।’

/ইউএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম