রাজনৈতিক দলকে ওবায়দুল কাদেরের আহ্বান: ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২০, ১৫:৪৮আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৬:৩৮

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

পারস্পরিক দোষারোপ না করে ইতিবাচক মনোভাব নিয়ে দেশের এই সংকটে বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সব স্তরের জনগণকে মানবিক বিপর্যয়ের এই সময়ে এক প্ল্যাটফরমে দাঁড়িয়ে অসহায় মানুষদের সহযোগিতার আহ্বান জানান।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যাকেজ প্রণোদনা ঘোষিত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন, সেটা ভিত্তিহীন, অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নেতারা যেকোনও পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার  অপতৎপরতায় লিপ্ত থাকেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনের আগের দিন তড়িঘড়ি করে বিএনপির প্রস্তাব উত্থাপনটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। ঠিক তেমনিভাবে প্যাকেজ ঘোষণার পর মির্জা ফখরুলের অগোছালো মন্তব্য ও বল্গাহীন প্রলাপ ছিল চিরায়ত মিথ্যাচারে ভরপুর।’

ওবায়দুল কাদের করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং যারা চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকারি ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গণপরিবহনও ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, পণ্যবাহী যানবাহন, কাভার্ডভ্যান, ট্রাক চলাচল করবে, পণ্যবাহী পরিবহনে কোনোভাবেই জনগণ চলাচল করতে পারবে না।’

এর আগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এসব কর্মসূচি পরিচালনা করেন।

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম