৩ মাসের বেতন-ভাতা করোনা তহবিলে দিলেন জাসদের দুই এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ১৯:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:০৩

৩ মাসের বেতন-ভাতা করোনা তহবিলে দিলেন জাসদের দুই এমপি

আগামী তিন মাসের বেতন-ভাতা ও যাবতীয় সুযোগ-সুবিধা সরকারের তহবিলে জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুই সংসদ সদস্য। একইসঙ্গে পরবর্তী নয় মাস পর্যন্ত বেতন, ভাতা ও প্রাপ্ত সুবিধার অর্ধেক পরিমাণ সরকারের করোনা তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মঙ্গলবার ( ৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

হাসানুল হক ইনু  ও শিরীন আখতার বলেন, আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে সব সংসদ সদস্য এগিয়ে আসবেন।  সংসদের স্পিকার এ বিষয়ে উদ্যোগ নেবেন বলেও প্রত্যাশা করেন তারা। 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী