মাজেদের ফাঁসির রায়ে দেশবাসী আনন্দিত: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৩:৪২আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৩:৪৩

মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘এই ফাঁসির রায় দেশবাসী আনন্দিত, আমরাও আনন্দিত। আবদুল মাজেদ বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকাণ্ডের ব্যাপারে যে সব তথ্য দিয়েছে— নাসিম তা প্রকাশ করারও দাবি জানান।

রবিবার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী খুনি মাজেদের  ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতি শক্তি পেয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এই হত্যাকারীর দণ্ড কার্যকরে দেশবাসী আনন্দিত। এই ফাঁসির রায় কার্যকর হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি, আমরা আনন্দিত।’

তিনি বলেন, ‘এখন প্রয়োজন এই খুনির তথ্য অনুযায়ী, কারা তাকে বিশেষ করে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গেলো। কীভাবে সরকারি কর্মকর্তা হয়ে ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পেরেছে। কীভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন পলাতক ছিল? কে তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তা দেশবাসীকে জানানো প্রয়োজন। খুনির তথ্য অনুযায়ী, এটি দেশবাসীকে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম