ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে জিএম কাদেরের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ১৬:১৬আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৭:৫৯

গোলাম মোহাম্মদ কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (১৫ এপ্রিল) এক শোকবার্তায় প্রয়াত ডা. মঈনুদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘করোনা প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশের প্রথম শহীদ হিসেবে ডা. মঈনুদ্দিনের অবদান আমরা আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবো। মানবসেবায় তার আত্মত্যাগ নতুন প্রজন্মের চিকিৎসকদের সামনে অনুকরণীয় হয়ে থাকবে। নিজের জীবনকে তুচ্ছ ভেবে মানবসেবায় ডা. মঈনুদ্দিন যে কীর্তি গড়েছেন, তা এদেশের মানুষ গভীর শ্রদ্ধাভরে স্বীকার করবে।’

বাংলাদেশের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘করোনা মোকাবিলা যুদ্ধে আমাদের চিকিৎসকরাই প্রথম সারির যোদ্ধা।’ তাই ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে, গণমানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে সেবা দেওয়া অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের