‘সরকারের উদাসীনতা জাতিকে অনিশ্চিত অবস্থায় ঠেলে দিচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২০, ০৬:২৪ আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৬:২৬

 

সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম সরকারের উদাসীনতা জাতিকে অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ করেন। এদিন রাতে শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান।

এলডিপি একাংশের নেতারা বলেন, ‘চলমান মহাদুর্যোগে সরকারি ত্রাণ ক্ষমতাসীনদের বাড়িতে যাচ্ছে। করোনা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও পর্যাপ্ত নমুনা পরীক্ষাকরণসহ সব ক্ষেত্রে সরকারের উদাসীনতা ও অপরিণামদর্শিতা আমাদের চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা এবং জাতির ভাগ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।’

নেতারা অভিযোগ করেন, সরকারের ত্রাণগুলো চলে যাচ্ছে সরকারি দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে। সরকারি দলের নেতাকর্মীরা ত্রাণ আত্মসাৎ ও চুরিতে মেতে উঠেছে। প্রতিদিন কোনও না কোনও জেলায় এ ধরনের ঘটনা ঘটছে।

নেতারা দেশব্যাপী খাদ্য সঙ্কটে পড়া মানুষের কাছে ‌দ্রুত খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার দাবি জানান। নয়তো সাধারণ মানুষকে ঘরে রাখা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দেন। বিবৃতিতে বলা হয়, খাবার না পেলে জীবিকা অর্জনে সাধারণ মানুষ বাইরে বের হবেন। শহর থেকে যে বিপুলসংখ্যক মানুষ গ্রামে ফিরে গেছেন, যারা গ্রামকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত নন, তাদের কাছে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছাতে হবে।

সেনাবাহিনীর হাতে ত্রাণ বিতরণের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া ত্রাণ সহায়তার স্বল্পমূল্যের চাল নিয়ে মাঠপর্যায়ের সরকারদলীয় নেতারা কাড়াকাড়ি ও লুটতরাজের উৎসব শুরু করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য, এদের দমনে কঠোর হওয়া।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য ৭ হাজার ৫৩৮ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক
রোহিঙ্গাদের জন্য ৭ হাজার ৫৩৮ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালে সৌদিতে নিহত বাংলাদেশির স্বজনদের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালে সৌদিতে নিহত বাংলাদেশির স্বজনদের সাক্ষাৎ
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ৫০-৬০ যানবাহনে লুটপাট
কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ৫০-৬০ যানবাহনে লুটপাট
সেই ঘুণ্টিঘরে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা করে
সেই ঘুণ্টিঘরে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা করে
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক