খালেদা জিয়ার পক্ষ থেকে ত্রাণ দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ০০:২২আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০০:৩৭

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে অসহায়-দুস্থ পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। অন্যান্য দিনের মতো শুক্রবারও (২৪ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকায় খাবার ও নিত্যপণ্য পৌঁছে দেন তারা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও দলের দফতর থেকে জানানো হয়, শুক্রবার খালেদা জিয়ার পক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মামুনের ব্যক্তিগত উদ্যোগে লামচর, করপাড়া এবং লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নে পাঁচ শতাধিক অসহায় ও ছিন্নমূল পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া সিলেট মহানগর, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা, চট্টগ্রাম মহানগর ও খুলনা মহানগরে ত্রাণ বিতরণ করা হয়।

দুস্থ পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা শায়রুল কবির খান বলেন, ‘চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার মোক্তাদির সিলেট মহানগর, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন কালীগঞ্জ উপজেলা, আরেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু খুলনা মহানগর, ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরের অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।’

বিএনপির দফতর থেকে জানানো হয়, দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে মাদারীপুর জেলার কাশিয়ানী উপজেলায়, নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনির পক্ষে ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।

/এএইচআর/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের