বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে বিধ্বংসী করে তুলবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৩:৫৭আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৪:২৫

ওবায়দুল কাদের (ফাইল ছবি) করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়কে ‘বাঁচা-মরার লড়াই’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ লড়াই আমাদের সবার বাঁচা-মরার লড়াই। এ সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

করোনা সংকট কোনও রাজনৈতিক ইস্যু নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারকি করছেন। এ সময় আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন।’

করোনা সংকটকালে দেশের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্যধারণের কোনও বিকল্প নেই। আপনারা সামাজিক দূরত্ব মেনে চলুন।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। লড়াইয়ে আমাদের জিততে হবে। জনগণকে বলবো এই সংকটকালে নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। জয় আমাদের হবেই, ইনশাল্লাহ।’

ওবায়দুল কাদের ফ্রন্টলাইনে থেকে যারা কাজ করছে ডাক্তার নার্স টেকনোলজিস্ট, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, গণমাধ্যম এবং জরুরি সার্ভিসে, তাদের সবাইকে ধন্যবাদ জানান।

রমজান মাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সংযমের মাস চলছে। ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।’

/ইএইচএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম