ইমাম-মুয়াজ্জিনদের পাশে ঢাকা দক্ষিণ আ. লীগের সভাপতি মান্নাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ২০:২৮আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:৩০

ইমাম-মুয়াজ্জিনদের পাশে ঢাকা দক্ষিণ আ. লীগের সভাপতি মান্নাফি

করোনা প্রতিরোধে মসজিদের খাদেম, ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ৬০ জন আলেম ও ৩০ জন  ইমাম, ২৫ জন খাদেম, ৪৫ জন  মুয়াজ্জিন এবং শতাধিক প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই ব্যক্তিরা মানবেতর জীবনযাপন করলেও  কারও কাছ থেকে কোনও সহায়তা পাননি। এ কারণে ব্যক্তিগত উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি তাদের প্রত্যেককে উপহার সামগ্রী হিসেবে ১৫ কেজি চাল,২ কেজি ডাল, ২ কেজি তৈল, ২ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি লবণ,২ কেজি ছোলা, ২ কেজি ডাবলি বিতরণ করেন।

ত্রাণ বিতরণে সার্বিক সহায়তা করেন ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব। এসময় উপস্থিত ছিলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।  এছাড়া, এদিন ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকীকে ৫০ প্যাকেট খাদ্যসামগ্রী দেওয়া হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গত ২৮ মার্চ থেকেই কর্মহীন ও অসহায় শ্রমজীবী মানুষকে  খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান