করোনা যুদ্ধের সৈনিক সাংবাদিকদের জন্য প্রণোদনা চান নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ২০:৪৫আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২০:৪৮

মোহাম্মদ নাসিম

করোনাবিরোধী যুদ্ধের সৈনিক সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত ও তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানিয়ে বলেন, ‘অন্যদের মতো সাংবাদিকদের জন্যও ত্রাণ ও প্রণোদনার ব্যবস্থা করা উচিত।’

গণমাধ্যমকর্মীরা করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করে যাচ্ছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। শুধু তাই নয়, ঢাকা ও মফস্বলে অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সংবাদ সংগ্রহে মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করছেন। তেমনই করোনা সমস্যা মোকাবিলায় অনেক সীমাবদ্ধতা, অনেক প্রতিষ্ঠানের ব্যর্থতার কথাও সাহসের সঙ্গে তুলে ধরছেন সাংবাদিকরা। চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও ত্রাণ তৎপরতায় সফলতা ও ব্যর্থতার কথাও সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারছি।’

সরকারি দলের সংসদ সদস্য নাসিম বলেন, ‘আজকে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অনেক খবর খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসী ও প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছেন। চিকিৎসক, নার্স ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো মাঠে কর্মরত সাংবাদিকরাও করোনাবিরোধী যোদ্ধা। আজকে করোনায় অনেকে মারা যাচ্ছে, অনেকে আক্রান্ত হচ্ছে। তাদের সহায়তা করা সরকার ও মিডিয়ার মালিক পক্ষের দায়িত্ব ও কর্তব্য।’ এই সময়ে সাংবাদিক বন্ধুদের জন্য কোনও রকম সহায়তা করা যায় কিনা, তা বিবেচনা করতে তিনি প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের