মতিয়া চৌধুরীর উদ্যোগে নকলা-নালিতাবাড়ীতে কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ১৭:৩২আপডেট : ০৩ মে ২০২০, ১৭:৩৪

মতিয়া চৌধুরী (ফাইল ফটো)

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে শেরপুরের নকলা-নালিতাবাড়ী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য মতিয়া চৌধুরীর উদ্যোগে কর্মহীন মানুষদের আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা এ পর্যন্ত কর্মহীন ও দুস্থ মানুষদের ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।

সংসদ সদস্য মতিয়া চৌধুরীর ব্যক্তিগত সহকারী শাহ জালাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

রবিবার (৩ মে) সকালে আর্থিক সহায়তাপ্রাপ্ত কর্মহীন মানুষের  তালিকা নালিতাবাড়ী উপজেলার সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নকলা উপজেলার ইউএনও’র হাতে তুলে দেওয়া হয়।

এছাড়া, মতিয়া চৌধুরী করোনা রোগীদের সাহায্যে তার ব্যক্তিগত তহবিল থেকে ৬০ হাজার টাকা ও মেডিক্যাল সামগ্রী ইউএনও’র হাতে তুলে দেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে মতিয়া চৌধুরী এ দুটি উপজেলায় দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রত্যেক সদস্যকে নিজেদের সাধ্যমতো অর্থ দিয়ে করোনা তহবিল খোলার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে  নালিতাবাড়ী উপজেলার পৌর এলাকাসহ ১২ ইউনিয়ন ও নকলা উপজেলার একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নের নেতাকর্মীরা নিজেদের সাধ্যমতো অর্থ দিয়ে তহবিল গঠন শুরু করেন। প্রাথমিক পর্যায়ে ২৫ লাখ ৪২ হাজার ৬০০ টাকা সংগ্রহ হয়। এরপর প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে কর্মহীনদের তালিকা করে প্রত্যেককে নগদ ২০০ টাকা করে  সাহায্য দেওয়া শুরু হয়। ইতোমধ্যে ১২ হাজার ৭১৩ জন কর্মহীন নানা শ্রেণি-পেশার বেকার মানুষকে আর্থিক এই সহায়তা দেওয়া হয়েছে।

মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের দুর্দিনে সবসময় পাশে থেকেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এখন করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা। তারা নিজেদের পকেটের টাকা দিয়ে ফান্ড তৈরি করে সাধ্যমতো মানুষকে সহায়তা করছে।’ করোনা শেষ না হওয়া পর্যন্ত তার নির্বাচনি এলাকায় দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান। রমজান মাসে তার ব্যক্তিগত তহবিল থেকেও এলাকার দরিদ্র মানুষকে ২০০ টাকা করে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম