আ. লীগ সভাপতির দফতর থেকে দলীয় ত্রাণ বিতরণ ও মনিটর অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ২৩:৫৪আপডেট : ০৫ মে ২০২০, ২৩:৫৬

আ. লীগ সভাপতির দফতর থেকে দলীয় ত্রাণ বিতরণ ও মনিটর অব্যাহত

করোনাদুর্যোগ মোকাবিলায় দলীয় ত্রাণ বিতরণের পাশাপাশি   খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতাদের এ বিষয়ে নজরদারি করার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বয়ং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিনের মতো মঙ্গলবারও (৫ মে) দলের সভাপতির কার্যালয়ে এ নিয়ে বৈঠক করেছেন নেতারা।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী এসময় ‘ত্রাণে অনিয়ম হচ্ছে মর্মে বিএনপির অভিযোগ' নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপি এখন ত্রাণে অনিয়ম-দুর্নীতির কথা বলে। যারা ক্ষমতায় থাকতে পরপর পাঁচ বার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, যাদের চেয়ারপারসন কালো টাকা সাদা করেছেন, যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তার ভাইয়ের পাচার করা টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে, সেই দুর্নীতিবাজরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে, তখন মানুষ হাসে।’

তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি শেখ হাসিনার নির্দেশে সারাদশে করোনা দুর্যোগ মোকাবিলায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। ইতোমধ্যে গ্রাম পর্যন্ত লাখ লাখ মানুষের কাছে আমাদের ত্রাণ পৌঁছেছে। প্রধানমন্ত্রী প্রায়শই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আমাদের নির্দেশনা দিচ্ছেন। আর অপর দিকে বিএনপি নেতারা কিছু মানুষকে ত্রাণ দিতে গিয়ে ফটোসেশন করেন। আর সেখানে আওয়ামী লীগ সরকারের প্রতি বিষোদগার করেন, এই কাজেই তারা ব্যস্ত।’

এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগ সবসময় শেখ হাসিনার নির্দেশে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকেছে।’ ‘দলের নেতাকর্মীরা দেশের প্রতিটি জেলায় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে’, জানান আবদুর রহমান। বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দল দেখে নয়, প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন, তারা যেন সাহায্য পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,  উপ-দফতর সম্পাদক সায়েম খান ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী এসময় উপস্থিত ছিলেন।

/

এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের