জাপার সাবেক মহাসচিবের এবি পার্টিতে যোগদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৯:১৯আপডেট : ০৬ মে ২০২০, ১৯:২১

জাপার সাবেক মহাসচিবের এবি পার্টিতে যোগদান

জাতীয় পার্টি (ডা. মতিন)-এর সাবেক মহাসচিব ও জাতীয় যুব কমান্ডের সভাপতি বিএম নাজমুল হক নতুন গঠিত আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিয়েছেন।

বুধবার (৬ মে) বিকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়। এসময় এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মনজুর হাতে করোনায় বিপর্যস্তদের জন্য গঠিত দলীয় তহবিলে অনুদান প্রদান করেন নাজমুল হক।

সংগঠনের সদস্য সচিব মজিবুর রহমান মনজু বাংলা ট্রিবিউনকে জানান, বি এম নাজমুল হকের নেতৃত্বে জাপার ঢাকা মহানগরীর একদল নেতাকর্মীও এবি পার্টিতে যোগ দিয়েছেন।

এসময় সংগঠনের নেতা মেজর অব. আবদুল ওহাব মিনার, ব্যারিস্টার আসাদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মে নতুন রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টি গঠিত হয়। দলটির অধিকাংশ নেতা আগে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম