তথ্য ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ২০:১২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২০:১৭

হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমান আসন্ন পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তথ্যমন্ত্রী ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার  সরকারি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী। নোটিশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
নোটিশের বক্তব্য অনুযায়ী ময়মনসিংহ ফুলপুর উপজেলায় দুই মন্ত্রীর পৌর নির্বাচন উপলক্ষে পথসভায় অংশ নেওয়ার বিষয়ে গত ৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন প্রকাশিত হয়। এই দুই মন্ত্রী পৌর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় প্রচারণায় অংশ নিয়েছেন বিধায় এ নোটিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন আইনজীবী।
উল্লেখ্য এর আগেও পৌর নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার জন্য সেনা মোতায়েনের বিষয়ে এই আইনজীবী একটি আইনি নোটিশ পাঠান। সে নোটিশে ৭২ ঘণ্টার সময় দিয়েছিলেন তিনি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও উচ্চ আদালতে আর কোনও ব্যবস্থা নেননি জুলফিকার আলী।
পৌর নির্বাচন স্থগিত চেয়ে ও এ নির্বাচনের ঘোষিত তফসিলের ত্রুটির বিষয় চ্যালেঞ্চ করে এ আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ৩ জানুয়ারি তার আদেশ দেবেন আদালত। যদিও তার আগেই চলতি মাসের ৩০ তারিখে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/ইউআই /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের