ঈদের দিনে কী খাবেন, পরামর্শ বি. চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২০, ০২:৫০আপডেট : ২৫ মে ২০২০, ০৪:৪৭

বি. চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রবিবার (২৪মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে ঈদের দিনে কী খাওয়া যাবে, কীভাবে খাওয়া স্বাস্থ্যসম্মত- এসব উপায় নিয়ে কথা বলেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বি. চৌধুরী।

পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ঈদের দিন অনেকেই বাইরে থেকে অর্ডার দিয়ে খাদ্যদ্রব্য এনে থাকেন। এবার কোভিড-১৯ এর মহামারির সময় বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার না আনাই নিরাপদ।’

দেশের খ্যাতনামা এই চিকিৎসক বলেন, ‘সব খাবার ঘরে বানান এবং খুব ভালো করে সিদ্ধ করে রান্না করুন। কাঁচা খাবার লেটুস ইত্যাদি, কেক, পেস্ট্রি না খাওয়াই ভালো। আধা সিদ্ধ ডিম পরিহার করা উচিত। আর বিশেষ ধরনের কাবাব যা আগুনে পুড়িয়ে তৈরি করা হয় এগুলোর মাঝখানটা পুরোপুরি সিদ্ধ নাও হতে পারে। সুতরাং এগুলো না খাওয়াই উচিত।’

ঈদের দিনে আত্মীয়-স্বজনের বাড়িতে না গিয়ে টেলিফোনে শুভেচ্ছা জানানোর পরামর্শ দিয়েছেন বি. চৌধুরী। তিনি বলেন, ‘ঈদের দিনেও প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন, পলিগ্লাভস ব্যবহার করুন। ঘরে থাকুন নিজে নিরাপদ থাকুন এবং প্রিয়জনকে নিরাপদ রাখুন।’

সামাজিক দূরত্ব মেনে মসজিদে ঈদের নামাজ পড়তে হবে, বলে পরামর্শ দেন বি. চৌধুরী। তিনি বলেন, ‘একজন মানুষ থেকে আরেকজন মানুষের ৬ ফুট বা ২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। ঈদের নামাজ পড়ে দেরি করা যাবে না। কোলাকুলি এবং হ্যান্ডশেক কিছুতেই করা যাবে না। ছোট বাচ্চাদের চুম্বন বা আলিঙ্গন করা যাবে না। কদমবুসি বা পা চুম্বন না করাই উত্তম।’

বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, ঈদের দিনে ফিতরা, ভিক্ষা দেওয়া এবং অন্যভাবে টাকার নোট বা কয়েন লেনদেনের বিষয় থাকে। তবে মনে রাখতে হবে টাকার নোট বা কয়েনের মাধ্যমেও কোভিড-১৯-এর জীবাণু ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। তবে টাকার নোট যদি নিরাপদ স্থানে চার দিনের মতো ফেলে রাখা হয় তাহলে সাধারণত কোভিড-১৯ জীবাণু বেঁচে থাকতে পারে না বলে জানান তিনি।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের