জাতির দুঃসময়ে কাজী নজরুলের সাহিত্য মানুষকে উদ্দীপ্ত করেছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২০, ১৩:১০ আপডেট : ২৫ মে ২০২০, ১৩:২০

 

 

জাতির দুঃসময়ে কাজী নজরুলের সাহিত্য মানুষকে উদ্দীপ্ত করেছে: রিজভী বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা, গান, প্রবন্ধ, গল্প, উপন্যাস, সাংবাদিকতা, চলচ্চিত্র নির্মাণ প্রতিটি ক্ষেত্রেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি বলেন, ‘জাতির যেকোনও দুঃসময়ে কাজী নজরুলের সাহিত্য মানুষকে উদ্দীপ্ত করেছে, সংকটকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য। স্বৈরাচারী অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে কবি নজরুলের গান ও কবিতা আজও  মানুষের প্রেরণার উৎস।’

সোমবার (২৫ মে) সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির মাজারে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা-জাসাসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি  এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। সাহিত্যের এমন কোনও শাখা নেই, যেখানে তার অবদান নেই। বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাসের অভিঘাতের ওপর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আম্পান সুপার সাইক্লোনের তাণ্ডবে বাংলাদেশ এক ঘোর দুর্দিন অতিক্রম করছে। বিদ্যমান এই দুর্বিষহ ও দুঃখজনক পরিস্থিতি মোকাবিলা করতে মানুষকে জেগে উঠতে অভয় যোগাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা।’

তিনি বলেন, ‘আজ  ঈদুল ফিতরের দিনে জাতীয় কবির জন্মদিন। দু’টিই আমাদের জন্য আনন্দের, কিন্তু আমরা বর্তমান দুর্যোগে অসংখ্য ক্ষুধার্ত মানুষের দিকে তাকিয়ে ঈদের আনন্দ যেমন সেইভাবে উদযাপন করতে পারছি না, তেমনি কবির জন্মদিনের কর্মসূচিও সেভাবে পালন করা সম্ভব হচ্ছে না। আমি তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

এসময় উপস্থিত ছিলেন— জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঞ্জু মিয়া, সহ-দফতর সম্পাদক মিজানুর রহমান,সম্পাদক শামসু প্রমুখ।

 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
সর্বশেষ খবর
ঢামেকে কারাবন্দির মৃত্যু
ঢামেকে কারাবন্দির মৃত্যু
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
ঋণদাতা দুই সংস্থার কাছে সাড়ে ১৪ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
ঋণদাতা দুই সংস্থার কাছে সাড়ে ১৪ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট