করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ২২:২৮আপডেট : ০১ জুন ২০২০, ২৩:১১

মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তিনি বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

মোহাম্মদ নাসিমের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে বিষয়টি আমাকে জানিয়েছেন।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ৪ দিন আগে বিএসএমএমইউতে পরিবারের সবাই টেস্ট করেছে। ফলাফল নেগেটিভ আসে। আব্বা শারীরিকভাবে দুর্বল অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য আবারও তার নমুনা নেওয়া হয়। কিছুক্ষণ আগে রিপোর্ট এসেছে। সেখানে করোনা পজিটিভ এসেছে। জয় জানান, আপাতত মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রাখা হবে। সমস্যা বেশি হলে সিএমএইচে স্থানান্তর করা হবে।
এদিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও আল ইমরান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, মোহাম্মদ নাসিম হালকা শ্বাসকষ্ট নিয়ে আজ দুপুর ১২টায় হাসপাতালে ভর্তি হন। কোভিড পজিটিভ এসেছে। তাকে এইমাত্র আইসিইউতে নেওয়া হয়েছে। তবে অবস্থা স্থিতিস্থীল। মেডিসিন বিশেষজ্ঞ মহিউদ্দীন আহমেদের অধীনে ভর্তি আছেন তিনি।

/জেএ/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী