সরকারই করোনার চাষাবাদ করেছে: অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ১৭:৩১আপডেট : ০৬ জুন ২০২০, ১৮:৪৭

অলি আহমদ সরকারের ভুল সিদ্ধান্তের কারণে দেশে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এমনটাই মনে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। শনিবার (৬ জুন) এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেছেন।
অলি আহমদের কথায়, ‘সরকার একাধিকবার ছুটি ঘোষণা ও ছুটি বাতিল করায় জনগণ সারাদেশে বিনা বাধায় যাতায়াতের সুযোগ পেয়েছে। শ্রমিকরা একাধিকবার নিজ নিজ গ্রামে আসা-যাওয়া করেছে। সর্বোপরি সরকারের ভুল সিদ্ধান্তের কারণে সারাদেশে করোনাভাইরাসের চাষাবাদ হয়েছে।’ 

এলডিপি সভাপতির দাবি, ‘মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে করোনাভাইরাসের বিস্তার রোধে কারফিউ অথবা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারকে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। এ কারণে আজ সারাদেশে করোনা ছড়িয়ে পড়েছে।’

ঢাকা ও চট্টগ্রামের অলিগলিতে কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব বেড়েছে উল্লেখ করেন অলি আহমদ। তার মন্তব্য, ‘প্রাথমিক পর্যায়ে যদি জরুরি অবস্থা অথবা কারফিউ জারি করা হতো, তাহলে করোনাভাইরাস কখনও বর্তমান পর্যায়ে পৌঁছাতো না।’

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম