করোনা সংকটকে সম্ভাবনায় রূপদান করবে এই বাজেট: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৯:২২আপডেট : ১১ জুন ২০২০, ২১:১৪

ওবায়দুল কাদের এবারের বাজেটকে করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপদানে বাস্তবসম্মত প্রত্যাশার দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট পেশের পর সংসদ ভবন এলাকায় অবস্থিত সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানান।

করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারির মাঝে উপস্থাপিত এ বাজেট সম্পর্কে কাদের বলেন, `এবারের বাজেট ভিন্ন বাস্তবতা ও ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপদানে বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।' মন্ত্রী বলেন, `জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখায় শেখ হাসিনা সরকারের সাহসী ও সময়োচিত চিন্তার সোনালি ফসল এ বাজেট।'

তিনি বলেন, `উপস্থাপিত বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা।' এটি একটি জনবান্ধব ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের এ সময় বিএনপি’র বাজেট প্রতিক্রিয়াকে আগেভাগে তৈরি করা, মনগড়া ও গতানুগতিক পুরনো গল্প বলে মন্তব্য করেন।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম