পরিবহন খাতের ট্যাক্স অনেক বেশি: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৯:২৪আপডেট : ১১ জুন ২০২০, ২০:৫৬

বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করেন মসিউর রহমান রাঙ্গা ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন খাতে ট্যাক্স ১০ ভাগ থেকে ২৫ ভাগে উন্নীত করার প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, পরিবহন মালিক ও পরিবহন মালিক সমিতির সভাপতি হিসেবে বলবো, ‘ট্যাক্স ১০ ভাগ থেকে ২৫ ভাগ করা হয়েছে। এটা অনেক বেশি ধরা হয়েছে। আশা করবো, সরকার এ বিষয়ে দৃষ্টি দেবেন।’

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। মসিউর রহমান রাঙ্গা পরামর্শ দেন— বাজেটকে ফলপ্রসূ করতে হলে ও সঠিকভাবে কর আহরণ করতে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের দূরে রাখতে হবে। তবেই বাজেট গণমুখী হবে।

একটি ভিন্ন পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট দিতে চেষ্টা করেছে বলে মন্তব্য করে মসিউর রহমান রাঙ্গা আরও  বলেন, ‘যেসব মন্ত্রণালয়ে বেশি বরাদ্দ দেওয়া দরকার তা দেওয়া হয়েছে। বাজেটের জন্য টাকা আহরণ করা কষ্ট সাধ্য হয়ে পড়বে। কারণ, গত বছরও তারা যে বাজেট দিয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি।’

‘এবার বাজেট বাস্তবায়ন করতে না পারলে সরকারকে আরও  কষ্ট করতে হবে’ বলে মনে করেন ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এই নেতা। তিনি বলেন, ‘যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এটি গণমুখী বাজেট হবে। বর্তমান পরিস্থিতির কারণে স্বাস্থ্য খাতে বরাদ্দ যথার্থ হয়েছে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম