রওশন এরশাদ ও জি এম কাদেরের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ১৫:৩২আপডেট : ১৩ জুন ২০২০, ১৫:৩৩

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন।

শোক বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সব আন্দোলনে বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে জাতি আজ সত্যিকারের নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।’

তিনি আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমের বাবা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জাতির জনকের ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। বাবার যোগ্য উত্তরসূরী হিসেবে মোহাম্মদ নাসিম রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রওশন এরশাদ।

মোহাম্মদ নাসিম (৭২) আজ শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন।

এদিকে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শনিবার (১৩ জুন) দুপুরে এক ভিডিওবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, ‘দেশের যেকোনও দুর্যোগে, যেকোনও ক্রান্তিকালে জননেতা মোহাম্মদ নাসিমের বলিষ্ঠ কণ্ঠস্বর সবাইকেই উজ্জীবিত করতো। তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা।’

জিএম কাদের বলেন, ‘সদা হাস্যোজ্জ্বল, অমায়িক, সদালাপী, প্রাণচাঞ্চল্যে ভরা একজন মানুষ ছিলেন মোহাম্মদ নাসিম ভাই। যাকে দেখলেই অতি আপনজন মনে হতো। শত বিপদ ও ঝুঁকিতে শারীরিক নির্যাতনের কঠিন বাধার মুখেও কোনও দিন পিছপা ছিলেন না তিনি। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ও সংসদ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারালো।’

তিনি বলেন,  ‘আমরা শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি । নাসিম ভাই এর শোকার্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’

 

 

/ইএইচএস/এসটিএস/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম