বাংলাদেশের উন্নয়নে মোহাম্মদ নাসিমের ভূমিকা অনেক: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ১৯:৫৮আপডেট : ১৩ জুন ২০২০, ২০:১৮






মোহাম্মদ নাসিম ও ডা. জাফরুল্লাহ চৌধুরী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার অবদানের কথা স্মরণ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে মোহাম্মদ নাসিমের ভূমিকা অনেক বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জাফরুল্লাহ চৌধুরী নিজেও করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন কিছুদিন ধরে। শনিবার মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন।
শোক বার্তায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তীতে সরকারের মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলে থাকাকালীন রাজনীতি ও সমাজের  জন্য অনেক কাজ করে গেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে তার অনেক ভূমিকা রয়েছে।’
মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাফরুল্লাহ চৌধুরী। উল্লেখ্য, আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের অন্যতম এই রাজনীতিক।

/এসটিএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান