বিএনপি প্রার্থীদের পক্ষে পেশাজীবীদের মাঠে নামতে খালেদা জিয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৫, ০০:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ০০:৩৯

পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে পেশাজীবীদের মাঠে নামতে বলেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে পেশাজীবী সঙ্গে  বৈঠককালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে থাকা একাধিক নেতা এ তথ্য জানান।  শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হয়ে বৈঠক রাত ১১টা ৫৫ মিনিট চলে।

পেশাজীবীদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক

বৈঠকে উপস্থিত থাকা এক পেশাজীবী নেতা বলেন, ম্যাডাম খালেদা জিয়া পেশাজীবীদের যার যার এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে কাজ করতে বলেছেন। খালেদা জিয়া আরও বলেছেন, সরকারের হামলা-মামলাকে ভয় না পেতে। তিনি (খালেদা) ও দল মানুষের পাশে আছে। ভোট বর্জন করার সম্ভাবনা নেই। যে কোনও পরিস্থিতিতে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি।

বৈঠকে থাকা পেশাজীবী ওই নেতা বলেন, সব ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি আমরা বিএনপি চেয়ারপারসনকে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যপক শামসুল আলম, প্রকৌশলী আ ন ম আখতার হোসেন, সাংবাদিকদের মধ্যে  সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গির আলম প্রধান, ডা. আজিজুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার, এমএ করিম,  হাছান আহমেদ, হাসান জাফির তুহিন, শামসুর রহমান শামীম, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এএ/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ