সংকটে মানুষের পাশে দাঁড়ানো আ. লীগের ঐতিহ্য: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৬:০৯আপডেট : ২৯ জুন ২০২০, ১৬:১২

ওবায়দুল কাদের (ফাইল ফটো) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটে অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ঐতিহ্য। দুর্যোগে সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, ‘জন্ম লগ্ন থেকে আজ  অবধি বিগত ৭০ বছর মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে মাটি ও মানুষের দল আওয়ামী লীগ।’

সোমবার (২৯ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও করোনাকালে ১০০ দিন ধরে ভাসমান মানুষের জন্য খাবার বিতরণ কর্মসূচিতে নিজের বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা ওবায়দুল কাদের বলেন।

তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি আওয়ামী লীগ করোনা সংকটে সারাদেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি এ পর্যন্ত  এক কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি ১০ কোটি টাকার বেশি নগদ অর্থ প্রদান করেছে। করোনা প্রতিরোধে চশমা, মাস্ক, পিপিই, সাবান, স্যানিটাইজার, স্প্রে মেশিনসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনাকালে দলীয় নেতাকর্মীরা নিজেদের জীবনের মায়াকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে দাঁড়িয়েছেন,এজন্য অধিক সংখ্যক করোনায় আক্রান্ত হয়েছেন। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামী লীগের ছয় জন নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, দলীয় সংসদ সদস্যসহ দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘জাতীয় জীবনে যেকোনও দুর্যোগ ও সংকটে তরুণরা এগিয়ে এসেছে, তাদের সম্মিলিত তারুণ্য অসহায় মানুষের সাহস জোগাবে। সংকটে সাহসী ও পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সংকটকালে মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে, মতামত নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, করছেন সমন্বয়। তাঁর নেতৃত্বে সবার সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।’

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের