‘লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি হলেও রিপোর্ট প্রকাশ হয় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ২১:০১আপডেট : ২৯ জুন ২০২০, ২১:০৩

ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রতিবছরই এ ধরনের লঞ্চ ডুবির ঘটনা ঘটছে। লঞ্চ দুর্ঘটনার পর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠিত হলেও তদন্তের রিপোর্ট কখনও প্রকাশিত হয় না। এ সব দুর্ঘটনায় দোষীদের কোনও বিচার হতে দেখা যায় না। বিচারহীনতার ফলে প্রতিবছরই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

সোমবার (২৯ জুন)  দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের আমির এই অভিযোগ করেন। এদিন রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে ৩০ জনের  লাশ উদ্ধার এবং অজ্ঞাত সংখ্যক লোক নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে এ বিবৃতি দেন ডা. শফিকুর রহমান।

তিনি নিহতদের মাগফিরাত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

যথাযথ তদন্তের মাধ্যমে লঞ্চ ডুবি ঘটনার কারণ উদঘাটন করে তার প্রতিকার এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ডা. শফিক।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে