সংসদের সামনে বিএনপির এমপিদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১২:০৬ আপডেট : ০১ জুলাই ২০২০, ১৩:৩৩

সংসদের সামনে বিএনপির এমপিদের বিক্ষোভ

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের বাইরে এই বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

তারা আরও বলেন, পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনও বাজেট পাস হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি।

এ সময় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

/এএইচআর/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর