ইসির প্রস্তাব গণতান্ত্রিক চেতনার পরিপন্থী: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ২০:১৫আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:১০

ইসির প্রস্তাব গণতান্ত্রিক চেতনার পরিপন্থী: সাইফুল হক

আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের উদ্যোগ ও প্রস্তাব সংবিধানের মৌলিক গণতান্ত্রিক চেতনার পরিপন্থী,  অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্যের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রয়োজনে ৫ থেকে ১০ বছরের নতুন সময়সীমা নির্ধারণ করতে হবে।

রবিবার (৫ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘করোনা দুর্যোগের মধ্যে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন আইন সংশোধনের উদ্যোগ দায়িত্বহীন, অবিবেচনাপ্রসূত ও উদ্দেশ্যমূলক। এই উদ্যোগ অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী। মহামারি দুর্যোগের অস্বাভাবিক পরিস্থিতিতে আরপিও সংশোধনের উদ্যোগ অবিলম্বে স্থগিত করুন। দলের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারী সদস্যদের বাধ্যবাধকতা বাতিল করা যাবে না।’

সাইফুল হক উল্লেখ করেন, বর্তমান নির্বাচন কমিশনের নৈতিক জোর ও গ্রহণযোগ্য না থাকায় রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বিধান থেকে তারা এখন সরে আসতে চাইছে। তিনি বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে এই বিধান থেকে সরে আসা যাবে না।’

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন প্রস্তাবিত ‘রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন ২০২০’ সম্পর্কে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাত দফা মতামত ও প্রস্তাবনা তুলে ধরা হয়। বলা হয়, ইসি সরকার ও সরকারি দলকে খুশি করতে আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাব হচ্ছে, নারীদের ৩৩% নিশ্চিত করতে কেন্দ্রীয় কমিটির জন্য ৫ (পাঁচ) বছর আর নিম্নস্তরের কমিটির জন্য ১০ (দশ) বছর সময়সীমা বেঁধে দিয়ে এ সংক্রান্ত বিধান সংশোধন করা প্রয়োজন। এছাড়া, ইসির নতুন প্রস্তাবনায় সবকিছুতে বাংলা শব্দের প্রবর্তন করতে যেয়ে এমন সব শব্দের প্রস্তাব করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়, অনেক শব্দ সহজে উচ্চারণও করা যাবে না, বলে মনে করে দলটি।

সাইফুল হকের পার্টির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি ও খোলামেলা আলোচনা না করে আইন সংশোধনের কোনও সুযোগ নেই। জরুরি মনে করলে শারীরিক দূরত্ব বজায় রেখে বা অনলাইনে রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে নির্বাচন কমিশন সংলাপ বা পরামর্শ সভার আয়োজন করতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা মহানগর নেতা জোনায়েদ হোসেন প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী